• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানজুড়ে মানব ঢাল

আন্তর্জাতিক ডেস্ক    ৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরান। হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থাপনায় মানবঢাল তৈরি করে অবস্থান নিয়েছে দেশটির নারী ও শিশুরা।

ইরানের স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম শেষ হচ্ছে। এই আলটিমেটাম শেষ হওয়া মাত্রই ইরানজুড়ে তাণ্ডব চালাতে দৃঢ়প্রতিজ্ঞ ট্রাম্প।

এরই মধ্যে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প হুমকি দিয়ে লেখেন, ‘আজ রাতেই একটি সভ্যতা (ইরান) সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।’

ওই পোস্টে ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লেখেন, ‘নতুন শাসন ব্যবস্থায় আলাদা, আরো বুদ্ধিমান এবং কম উগ্র মানসিকতার লোকেরা প্রাধান্য পাবেন। হয়তো কোনো বিপ্লবাত্মক অসাধারণ কিছু ঘটতে পারে, কে জানে?’

ট্রাম্প আরও বলেন, আজকের রাতটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অধ্যায় অবশেষে শেষ হতে পারে।

ট্রাম্পের এই হুংকারের পর তৃতীয় পক্ষের মাধ্যমে থমকে গেছে আলোচনা। সমঝোতার উদ্যোগ থেকে নিজেদের পুরোপুরি সরিয়ে নিয়েছে মধ্যস্থতাকারীরা।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ট্রাম্পের সময়সীমা শেষ হওয়ার আগে অচলাবস্থা কাটানোর সম্ভাবনা হারিয়ে যেতে বসেছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে ইরান ওয়াশিংটনকে অবাধ্যতা ও অসন্তোষের বার্তা দিতে চায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বেসামরিক নাগরিকদের প্রতিবাদের ছবি সম্প্রচার করছে। ভিডিওতে দেখা গেছে, নারী ও শিশুরা গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎকেন্দ্রের সামনে অবস্থান নিয়েছে। নারী ও শিশুরা পতাকা নাড়ছে আর স্লোগান দিচ্ছে।

ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আলোচনার মাধ্যমে সমাধানের কোনো সম্ভাবনা নির্ধারণ করতে চাই না। রাত (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) ৮টা আসছেই।’

ফক্স নিউজের সাক্ষাৎকার গ্রহণকারী ব্রেট বায়ার বলেন, ‘তিনি (ট্রাম্প) বলেছেন, এমন একটি হামলা হবে যা তারা (ইরান) আগে কখনো দেখেনি। এখন পর্যন্ত তিনি এই অবস্থানেই আছেন। তবে তিনি বলেছেন, আজ যদি আলোচনা এগিয়ে যায় এবং কোনো বাস্তব ফল আসে, তাহলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।’

গত রোববার ট্রাম্প এক পোস্টে কড়া হুমকি দিয়ে বলেন, ‘মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের দিন, সেতু ধ্বংসের দিন’।

পরে সময় নির্দিষ্ট করে বলেন, ‘মঙ্গলবার, রাত ৮টা (ইস্টার্ন টাইম)!’ সে অনুযায়ী ইরানের সময় বুধবার ভোরে শেষ হচ্ছে চূড়ান্ত সময়সীমা।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের