• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ট্রাম্পের হুমকির জবাবে সেতুতে ইরানিদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক    ৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির পর ইরানে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি সেতুর ওপর জাতীয় পতাকা হাতে বিক্ষোভে নেমেছেন স্থানীয় বাসিন্দারা।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই বিক্ষোভের একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যায়, আহভাজের ঐতিহাসিক পোল সেফিদ বা ‘হোয়াইট ব্রিজ’-এ জড়ো হয়ে পতাকা হাতে অবস্থান নিচ্ছেন বিক্ষোভকারীরা।

এর আগে ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার নির্ধারিত সময়ের মধ্যে তেহরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তাহলে ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। এই হুমকির প্রতিবাদেই সেতুর ওপর দাঁড়িয়ে প্রতীকী কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে ইরানের বিভিন্ন স্থানে সেতু, সড়ক ও রেলসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে বলে জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, তারা ইরানের আটটি রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে। এসব অবকাঠামো ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহার করত।

আইডিএফ আরও জানায়, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের