• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক    ৮ এপ্রিল ২০২৬, ০২:২৮ এ.এম.
ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ শাহবাজ শরিফের, সঙ্গে হরমুজ খোলার আহ্বান। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ প্রণালি খোলার চূড়ান্ত সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তেহরানকেও সদিচ্ছার প্রতীক হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খোলার অনুরোধ জানিয়েছেন। খবর আলজাজিরার।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

শাহবাজ শরিফ বলেন, “মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত শক্তিশালীভাবে এগিয়ে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো ফলাফল আসার সম্ভাবনা তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, “এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে সফল হওয়ার সুযোগ দিতে আমি দুই সপ্তাহের বাড়তি সময় চেয়েছি।”

উল্লেখ্য, ৮ এপ্রিলই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের শেষ দিন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি এদিন রাতের মধ্যে ইরান হরমুজ প্রণালি না খোলে, দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ভয়াবহ হামলা চালানো হবে। এমন উত্তেজনার মধ্যে পাকিস্তান, তুরস্ক ও মিশরের মতো দেশগুলো মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রেখেছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের