• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইনি জটিলতায় স্বস্তি পেলেন সালমান খান

বিনোদন ডেস্ক    ৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ পি.এম.
বলিউড তারকা সালমান খান। ছবি: সংগৃহীত

আরও একবার আইনি জটিলতা থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খান। পানমশলা সংক্রান্ত একটি বিজ্ঞাপন মামলায় তার বিরুদ্ধে জারি হওয়া জামিনযোগ্য পরোয়ানা আপাতত স্থগিত করেছে রাজস্থান উচ্চ আদালত।

এর ফলে আগামী ১৩ এপ্রিল জয়পুর জেলা ভোক্তা কমিশন-২ এ হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থেকেও আপাতত মুক্তি পেয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, একাধিক শুনানিতে অনুপস্থিত থাকার কারণে আগে জয়পুর জেলা ভোক্তা কমিশন-২ তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

মামলাটির সূত্রপাত হয় যোগেন্দ্র সিং বাদিয়ালের করা এক অভিযোগ থেকে। তার দাবি, সংশ্লিষ্ট পানমশলার বিজ্ঞাপনে পণ্যকে ‘জাফরান বা তবক মিশ্রিত এলাচ’ এবং ‘জাফরান মিশ্রিত পানমশলা’ হিসেবে প্রচার করা হলেও বাস্তবে তা সঠিক নয়। এতে ভোক্তারা বিভ্রান্ত হচ্ছেন এবং পণ্যটিকে নিরাপদ বলে ভুল ধারণা পাচ্ছেন।

এই অভিযোগের ভিত্তিতে বছরের শুরুতেই ভোক্তা কমিশন পণ্যটির প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে।

তবে পরে জয়পুর ও কোটাসহ বিভিন্ন শহরে আবার সেই বিজ্ঞাপন প্রচারিত হতে দেখা গেলে কমিশন মনে করে, তাদের নির্দেশ অমান্য করা হয়েছে। এরপরই বিষয়টি আরও জটিল আকার ধারণ করে।

পরবর্তী সময়ে অভিযুক্ত প্রতিষ্ঠান এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। তাদের আইনজীবীদের যুক্তি, অভিযোগকারী নিজে পণ্যের ভোক্তা নন এবং বিষয়টি কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের আওতায় পড়ে।

অন্যদিকে সালমান খানের পক্ষ থেকেও বলা হয়, বিজ্ঞাপিত পণ্যটি গুটখা বা পানমশলা নয়; বরং রুপালি তবকযুক্ত সুগন্ধি এলাচ। তাই বিজ্ঞাপন নিষিদ্ধ করা এবং তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা যৌক্তিক নয়।

উভয় পক্ষের বক্তব্য শুনে শেষ পর্যন্ত রাজস্থান উচ্চ আদালত সংশ্লিষ্ট তিনটি আদেশের ওপরই স্থগিতাদেশ দিয়েছে। ফলে আপাতত বড় ধরনের আইনি জটিলতা থেকে স্বস্তিতে রয়েছেন এই তারকা অভিনেতা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাফীর রোমান্টিক ছবির নায়িকা হচ্ছেন বর্ণিতা
রাফীর রোমান্টিক ছবির নায়িকা হচ্ছেন বর্ণিতা
তালেবানদের হাত থেকে বেঁচে ফেরা নূরের গল্প
তালেবানদের হাত থেকে বেঁচে ফেরা নূরের গল্প
মা-ভাইসহ গ্রেফতার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া
মা-ভাইসহ গ্রেফতার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া