• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জনপ্রিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক    ৭ এপ্রিল ২০২৬, ০২:১২ এ.এম.
অভিনেত্রী সুভাষিণী। ছবি: সংগৃহীত

তামিল টেলিভিশনের পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী (৩৬) রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজের বাসভবন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জন্মদিন ও বিবাহবার্ষিকীর ঠিক আগে এই তরুণ অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে দক্ষিণ ভারতের বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন সুভাষিনী। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী কিছুদিন ধরেই পারিবারিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন। মানসিক চাপ ও পারিবারিক সমস্যা সামলাতে না পারায় তিনি এই কঠিন  সিদ্ধান্তে পৌঁছাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখযোগ্য, ১২ এপ্রিল তার জন্মদিন এবং ২১ এপ্রিল তার দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল। জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলো আসার ঠিক আগে এই খবর তার ভক্তদের মর্মাহত করেছে।

সান টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এর মাধ্যমে টেলিভিশন পর্দায় অভিষেক হয় সুভাষিনীর। ইন্ডাস্ট্রির উদীয়মান এই তারকার অকাল প্রয়াণে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। চেন্নাই পুলিশ তদন্ত চালাচ্ছে, মৃত্যুতে অন্য কোনো কারণ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’