• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বৈশাখে দীপ্ত প্লেতে আসছে ‘ছদ্মবেশী ভালোবাসা’

বিনোদন ডেস্ক    ৮ এপ্রিল ২০২৬, ০২:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখকে সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন কনটেন্ট ‘ছদ্মবেশী ভালোবাসা’। এটি মূলত জনপ্রিয় চীনা মাইক্রোড্রামা- এর বাংলা ডাব সংস্করণ, যা স্বল্পদৈর্ঘ্যের পর্বভিত্তিক ধারাবাহিক হিসেবে প্রকাশিত হবে।

মাইক্রোড্রামা ধারার বিশেষত্ব হলো এর সংক্ষিপ্ত ও গতিময় উপস্থাপন। প্রতিটি পর্বের দৈর্ঘ্য সাধারণত ১ থেকে ৩ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এটি মোবাইল ব্যবহারকারীদের জন্য ভার্টিক্যাল ফরম্যাটে নির্মিত। দ্রুত গল্প বলা, আবেগঘন দৃশ্য এবং অপ্রত্যাশিত মোড়-এই তিন উপাদানের সমন্বয়েই মাইক্রোড্রামা দর্শকদের আকৃষ্ট করে। ব্যস্ত জীবনে অল্প সময়ের বিনোদন হিসেবে এই ফরম্যাট বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

‘ছদ্মবেশী ভালোবাসা’ মূলত এক ভিন্নধর্মী প্রেমের গল্প, যেখানে ভালোবাসা, গোপন পরিচয় এবং ভুল বোঝাবুঝির জটিলতা একসঙ্গে মিশে গেছে। গল্পে দেখা যায়, খ্যাতিমান ডিজাইনার অ্যাভ্রিল ল্যাভিন এবং প্রভাবশালী ব্যবসায়ী ফু ইয়ানসি-দুজনেই পারিবারিকভাবে নির্ধারিত সম্পর্ক থেকে সরে এসে নিজের মতো করে ভালোবাসার মানুষ খুঁজতে চান। কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলায় তারা একে অপরের সঙ্গে দেখা করেন ছদ্মবেশে। পরিচয় গোপন রেখেই শুরু হয় তাদের সম্পর্ক, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।

গল্প এগোতে থাকলে নানা ভুল বোঝাবুঝি ও অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে তাদের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। অবশেষে যখন প্রকৃত পরিচয় উন্মোচিত হয়, তখন তারা আবিষ্কার করে যে তাদের এই সম্পর্কের সূচনা আসলে অনেক আগেই তাদের পরিবার ঠিক করে রেখেছিল। ফলে প্রেমের যাত্রাটি নতুন এক অর্থ পায়।

বাংলা ডাব সংস্করণটি নির্মাণে কাজ করেছেন দেশের অভিজ্ঞ একটি দল। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে সংলাপ অনুবাদ ও সম্পাদনা করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতারা। কণ্ঠাভিনয়ের সামগ্রিক দিক নির্দেশনায় ছিলেন জয়শ্রী মজুমদার লতা। এছাড়া প্রজেক্ট ডিরেক্টর হিসেবে মোর্শেদ সিদ্দিকী মরুর তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন দীপ্তর কণ্ঠাভিনয় টিম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’