• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শান্তি আলোচনায় যোগ দিতে ইরানের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক    ৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চলমান সংকট নিরসনে শান্তি আলোচনায় অংশগ্রহণে আশ্বাস দিয়েছে ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক  পোষ্টে তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার একটি ‘আন্তরিক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এই সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদে শান্তি আলোচনা আয়োজনের প্রস্তাব গ্রহণ করায় ইরানি নেতৃত্বের প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রশংসা করেছেন তিনি। 

তার মতে, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আসন্ন আলোচনায় ইরানের অংশগ্রহণের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন এবং এই কূটনৈতিক প্রচেষ্টার জন্য পাকিস্তানের ভূমিকাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তিনি পাকিস্তানের জনগণের প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন।

এতে করে ইসলামাবাদে নির্ধারিত আলোচনাকে ঘিরে কূটনৈতিক অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের