• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিনিয়র জেলা জজ হলেন ৪০ বিচারক

নিজস্ব প্রতিবেদক    ৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন ৪০ জন জেলা ও দায়রা জজ।  বুধবার (৮ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়, জুডিসিয়াল সার্ভিসের ৪০ জন জেলা ও দায়রা জজ পদে যোগদানের তারিখ হতে ৫ বছর চাকরির পূর্তিতে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে বেতন ক্রম প্রদান করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত এই ৪০ সিনিয়র জেলা ও দায়রা জজ হলেন- এ এন এম মোরশেদ খান, আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ, মো. আবদুল মজিদ, কনিকা বিশ্বাস, মোহাম্মদ সাদেকুর রহমান, মাসুদ করিম, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ সাইদুর রহমান গাজী, মেহেরুন্নেসা, জান্নাতুল ফেরদাউস চৌধুরী, আবুল কাশেম, এজিএম আল মাসুদ, মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, এ ই এম ইসমাইল হোসেন, তারিক মোর্শেদ সিদ্দিকী।

তালিকায় আরও রয়েছেন- গোলাম আযম, তহিদুল ইসলাম, ফেরদৌস আরা, মোহাম্মদ রেজাউল করিম, প্রদীপ কুমার রায়, শরীফ এ এম রেজা জাকের, হায়দার আলী খোন্দকার, বজলুর রহমান, মোহাম্মদ ওসমান হায়দার, এ এম জুলফিকার হায়াত, মোহাম্মদ সাইফুর রহমান, রেজাউল করিম, রাশেদ কবির, নুরুল আলম মোহাম্মদ লিপু, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

সিনিয়র জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পাওয়া বাকি বিচারকরা হলেন- জিয়াউর রহমান, নাজমুল হক শ্যামল, এম এ হামিদ, মুহাম্মদ রফিকুল ইসলাম, সৈয়দ হাবিবুল ইসলাম, এস এম জিললুর রহমান, আয়েজ উদ্দিন, মোহা. রকিবুল ইসলাম, এস কে এম তোফায়েল হাসান এবং মাকসুদা পারভীন।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু মুক্তিযোদ্ধা হিসেবে তারেক রহমানকে স্বীকৃতি দাবি বিএনপি এমপির
শিশু মুক্তিযোদ্ধা হিসেবে তারেক রহমানকে স্বীকৃতি দাবি বিএনপি এমপির
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত ঢাকা-দিল্লি
খলিলুর-জয়শঙ্কর বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত ঢাকা-দিল্লি