• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় ৪৭তম বিজ্ঞান সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৯ এপ্রিল ২০২৬, ০৮:২১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ এপ্রিল) উপজেলা প্রশাসনের প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম সোহরাব।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, উপজেলা আইসিটি কর্মকর্তা তপু কুমার দেবনাথ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাংশা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মো. আলীমুজ্জামান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন কোলানগর একাডেমির প্রধান শিক্ষক ভজন কুমার দাস।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী মডেল উপস্থাপন করে। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

দুই দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে জুনিয়র গ্রুপ (মাধ্যমিক পর্যায়) থেকে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ প্রথম স্থান অর্জন করে। পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে, সিনিয়র গ্রুপ (উচ্চ মাধ্যমিক পর্যায়)-এ প্রথম স্থান অর্জন করে পাংশা সরকারি কলেজ, দ্বিতীয় স্থান পাংশা মহিলা কলেজ এবং তৃতীয় স্থান ড. কাজী মোতাহার হোসেন কলেজ।

বিশেষ গ্রুপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাংশা ‘স্বাস্থ্যসেবা বিজ্ঞান’ প্রকল্প উপস্থাপন করে প্রথম স্থান অধিকার করে।

বিকাল ৩টায় কুইজ প্রতিযোগিতা ও ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক
মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক
নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কাঁকনহাট রেল স্টেশনে র‍্যাম্প নির্মাণের দাবিতে মানববন্ধন
রাজশাহী কাঁকনহাট রেল স্টেশনে র‍্যাম্প নির্মাণের দাবিতে মানববন্ধন