• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

হামলা অব্যাহত

ট্রাম্পের চাপে লেবাননের সঙ্গে আলোচনায় সম্মত নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক    ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ এ.এম.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়। এ সময় ট্রাম্প লেবাননে সামরিক হামলা কমানো এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে আলোচনায় বসতে নেতানিয়াহুকে উৎসাহিত করেন।

তবে ইসরায়েল হামলা কমাতে সম্মত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এক ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে বলেন, বর্তমানে কোনো যুদ্ধবিরতি নেই এবং চলমান হামলার মধ্যেই লেবাননের সঙ্গে আলোচনা এগোবে।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েল লেবাননে সামরিক কার্যক্রম কিছুটা সীমিত করার কথা জানিয়েছে। কিন্তু বাস্তবে বৃহস্পতিবারও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা থেকে নতুন করে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

আসন্ন আলোচনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার দেশটির প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে।

‘ক্যান্সার রাষ্ট্র’ ইসরায়েল সৃষ্টিকারীরা যেন নরকে পোড়ে : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলকে অশুভ ও মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, যারা ফিলিস্তিনের জমি দখল করে ‘ক্যান্সার রাষ্ট্র’ ইসরায়েল সৃষ্টি করেছে তারা যেন নরকে পোড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য অভিশাপ।

শান্তি আলোচনা চলাকালীন সময়েও লেবাননে গণহত্যা চালাচ্ছে দেশটি।
খাজা আসিফ বলেন, ইসরায়েল নিরপরাধ নাগরিকদের হত্যা করছে—প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবানন; এই রক্তপাত অবিরামভাবে চলছে।


তিনি আরও বলেন, আশা করি এবং প্রার্থনা করি, যারা ফিলিস্তিনের জমিতে ইউরোপীয় ইহুদিদের সরানোর জন্য এই ক্যান্সারসদৃশ রাষ্ট্রটি সৃষ্টি করেছে, তারা যেন নরকে পোড়ে।

এমন সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য করেন যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনার প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের