• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য লেবাননে হামলা চললে আলোচনা নয়: যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান তিমি-হাঙরের ‘মেন্যু’ দিয়ে চিফ হুইপের মজার আমন্ত্রণ আমেরিকার ‘নিরাপত্তা ছাতা’ এখন অকার্যকর, বিকল্প খুঁজছে মিত্ররা চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে : এডিবি উচ্চশিক্ষা খাতে নতুন দিগন্ত: বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক দুই বছর ধরে অচল আট হাজার কোটির এসপিএম প্রকল্প পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত ... জনগণ দলকে ভালোবাসলে ব্যক্তি ও দলের প্রতীক এক হয়ে যায়: আবদুস সালাম মজুদ ভোজ্যতেলের খোঁজে বিজিবি-র‌্যাব, ৩ লাখ লিটার জব্দ

নগর সবুজায়নে বড় উদ্যোগ

পাঁচ বছরে ৩ লাখ গাছ লাগানোর ঘোষণা ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক    ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটিতে প্রতি বছর ৬০ হাজার এবং আগামী পাঁচ বছরে মোট ৩ লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, নগরের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে একটি “অভিযান” হিসেবে গ্রহণ করা হয়েছে এবং এ কর্মসূচিকে সফল করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আজ শুক্রবার রাজধানীর ২১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থান ও পলাশী মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, সুস্থ জীবন ও শুদ্ধ বাতাসের জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন সরবরাহ করে, যা মানবজীবনের জন্য অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ঢাকার বর্তমান পরিবেশগত পরিস্থিতি উদ্বেগজনক এবং আগের মতো সবুজ পরিবেশ এখন আর নেই। একসময় ঢাকা শহর ফুলে-ফলে ভরা ছিল বলে উল্লেখ করেন তিনি।

নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে নির্বাচিত সরকারের অভাবে শহরের পরিবেশ ও নাগরিক সুবিধা ব্যাহত হয়েছে। তবে বর্তমান সময়ে নগর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশন একা শতভাগ সফলতা অর্জন করতে পারে না। এ ক্ষেত্রে ৫০ শতাংশ দায়িত্ব জনগণের এবং ৫০ শতাংশ দায়িত্ব সিটি কর্পোরেশনের বলে মন্তব্য করেন তিনি।

মশা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর আলোকায়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে মশা নিয়ন্ত্রণে কাজ চলছে এবং শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও আলোর ব্যবস্থা উন্নত করা হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে তিনি বলেন, প্রত্যেকের বাড়ির আঙিনায় অন্তত দুটি করে গাছ লাগানো উচিত। যাদের আঙিনা নেই তারা ছাদে বা টবে গাছ লাগাতে পারেন। এতে পরিবেশ উন্নত হবে এবং নগর সবুজায়নে ভূমিকা রাখবে।

তিনি নগরবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যত্ন নিন।

তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি উন্নত ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব।

ভিওডি বাংলা/খতিব/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত: অর্থমন্ত্রী
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত: অর্থমন্ত্রী
সংসদে আরো ১০ বিল পাস
সংসদে আরো ১০ বিল পাস
বাণিজ্য ঘাটতি নিয়ে ভয়, সংকটে পড়তে পারে অর্থনীতি
বাণিজ্য ঘাটতি নিয়ে ভয়, সংকটে পড়তে পারে অর্থনীতি