• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান’ অধ্যাদেশ পাস সিটি নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে এলাকাবাসীর ঐক্য চান আবদুস সালাম হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য লেবাননে হামলা চললে আলোচনা নয়: যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান তিমি-হাঙরের ‘মেন্যু’ দিয়ে চিফ হুইপের মজার আমন্ত্রণ আমেরিকার ‘নিরাপত্তা ছাতা’ এখন অকার্যকর, বিকল্প খুঁজছে মিত্ররা চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে : এডিবি উচ্চশিক্ষা খাতে নতুন দিগন্ত: বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক

বিজিবির অভিযানে সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি    ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পি.এম.
সাতক্ষীরার সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে (বিজিবি)-ছবি-ভিওডি বাংলা

সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩৬ বোতল ভারতীয় কোরেক্স সিরাপসহ মোবাইল পার্টস, চিংড়ির পোনা ও প্রসাধনী সামগ্রী।

শুক্রবার (১০ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, ব্যাটালিয়নের অধীন মাদরা ও ভোমরা বর্ডার আউটপোস্ট (বিওপি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় পৃথকভাবে এসব অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত পিলার সংলগ্ন একাধিক পয়েন্টে সন্দেহভাজন চোরাচালানকারীদের গতিবিধি লক্ষ্য করে তল্লাশি চালানো হয় এবং পরবর্তীতে এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়।

মাদরা বিওপির অধীনে পরিচালিত দুটি অভিযানে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ০৯ ও ১৪ আরবি পয়েন্ট থেকে উল্লেখযোগ্য পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৩৬ বোতল ভারতীয় ‘উইন কোরেক্স’ সিরাপ, যা সাধারণত অবৈধভাবে দেশে আনা হয়। পাশাপাশি প্রায় ১ লাখ ১৭ হাজার টাকার মোবাইল চার্জিং পোর্টও জব্দ করা হয়েছে বলে জানানো হয়।

অন্যদিকে ভোমরা বিওপির আওতায় পৃথক আরেকটি অভিযানে সীমান্ত পিলার ২/৫-এস ও মেইন পিলার ৩ সংলগ্ন এলাকা থেকে আরও কিছু চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যের মধ্যে ছিল ভারতীয় চিংড়ির পোনা এবং বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৮ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা।

সব মিলিয়ে দুইটি পৃথক অভিযানে মোট ৯ লাখ ৪৭ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

৩৩ বিজিবির অধিনায়ক কাজী আশিকুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে এগুলো ধ্বংস করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আনা হয়েছিল। এ ধরনের চোরাচালান কার্যক্রম শুধু আইনবিরোধী নয়, বরং এটি দেশীয় শিল্প ও ব্যবসার জন্যও ক্ষতিকর। একইসঙ্গে এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে জানানো হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জে ২৪১ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
সুনামগঞ্জে ২৪১ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
সূর্যমুখীর সোনালি হাসিতে বদলে যাচ্ছে রাঙ্গাবালী
সূর্যমুখীর সোনালি হাসিতে বদলে যাচ্ছে রাঙ্গাবালী