• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট প্রতিনিধি    ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়ন-৪৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

নিহত সালেহ আহমেদ (৩০) কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ তার দুই সহযোগীকে সঙ্গে নিয়ে মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন। তারা চংকেট ও মারকান এলাকার বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থান করছিলেন।

এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক দফা গুলি চালায়। এতে সালেহ আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।

পরে তার সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের সুমন মিয়া ও কারবালার টুক গ্রামের মাসুম আহম্মদ মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।

বিজিবির বরাতে স্থানীয়রা জানান, ওই তিনজন পূর্বে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী