• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আলোচনায় রুমিন ফারহানাও

জুলাইযোদ্ধাদের এক ছাতায় আনতে চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক    ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পি.এম.
জুলাইযোদ্ধাদের এক ছাতায় আনতে চায় এনসিপি। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি শেষ পর্যন্ত নিজেদের অবস্থান ধরে রাখতে পারেনি। ফলে একক রাষ্ট্রক্ষমতা তো দূরের কথা নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অংশিদারত্ব ধরে রাখাই একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এমন বাস্তবতার মুখে দলটি জামায়াতের সঙ্গে জোট করে ৬টি আসন নিশ্চিত করে রাজনীতিতে টিকে থাকে দলটি। এই দুর্দশা দলের প্রধান নাহিদ ইসলামও টের পেয়েছেন এবং দলীয় বৈঠকে স্বীকার করেছেন বলে একাধিক নেতা জানিয়েছেন।

আসন্ন সিটি করপোরেশনসহ স্থা্নীয় সরকার নির্বাচন ঘিরে দল গোছানোর কাজে হাত দিয়েছে দলটি। ইতোমধ্যেই দল থেকে অভিমানসহ নানা কারণে ছিটকে পড়া ও দূরে সরে যাওয়া নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন দলের শীর্ষ নেতারা এই দূরত্ব ঘোচাতে। মোটকথা জুলাই যোদ্ধাদের এক ছাতার নিচে এনে শক্তিবিৃদ্ধি করতে চায় দলটি। 

এছাড়া তারা বিএনপির মনোনয়নবঞ্চিত ও দলবিমুখ নেতাদের টার্গেট করে এগোচ্ছে আলোচনা। 
গুঞ্জন উঠেছে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত শিগগিরই যোগ দিচ্ছেন এনসিপিতে। একইসঙ্গে জুলাই আন্দোলনের অর্ধশত পরিচিত মুখ দলটিতে যোগ দিতে চলেছেন। চলতি মাসে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন বলে একাধিক সূত্র আভাস দিয়েছে। 

জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এনসিপি। এরই ধারাবাহিকতায় জুলাই সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল, প্লাটফর্ম ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে এনসিপির শীর্ষ নেতারা। এরমধ্যে উল্লেখযোগ্য, আপ বাংলাদেশ ও এবি পার্টি। তাছাড়া একাধিক রাজনৈতিক মুখও দেখা যেতে পারে দলটিতে।

এনসিপি সূত্র বলছে, ইতোমধ্যে আপ বাংলাদেশের শীর্ষ ৩ নেতাসহ একটি অংশের এনসিপিতে যোগদান অনেকটা চূড়ান্ত পর্যায়ে। আলী আহসান জুনায়েদ, রাফে সালমান ছাড়াও প্লাটফর্মের ‍মুখপাত্র শাহরিন সুলতানা ইরাসহ আরও ২৫-৩০ জন প্রাথমিকভাবে এনসিপিতে যোগদানের কথা হচ্ছে। এর বাইরে এবি পার্টি থেকে একটি অংশ যোগ দেওয়ার কথা রয়েছে।

এছাড়া ৯ দফার ঘোষক ও ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসানসহ আরও অনেকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ছাড়া এবি পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা ও শাহাদাতুল্লাহ টুটুল যোগ দেওয়ার বিষয়ে কথা চলছে বলে জানা গেছে। আগামী ১২ এপ্রিল যোগদানের প্রাথমিক একটি খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে তাদের যোগদানে আরও সময় লাগতে পারে।

এ বিষয়ে আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, আমার যোগদানের বিষয়টি এখনও নিশ্চিত না। তবে তিনি বিস্তারিত কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ গণমাধ্যমকে বলেন, ‘অনেকের সঙ্গেই কথা হচ্ছে। রুমিন আপার বিষয়টি চূড়ান্ত নয়, আপ বাংলাদেশের একটি অংশের যোগ দেওয়ার কথা চলছে।’

ভিডিও বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কী শান্তির সূচনা, নাকি নতুন জটিলতার দরজা?
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কী শান্তির সূচনা, নাকি নতুন জটিলতার দরজা?
ট্রাম্পের জন্মদিনের উৎসব যেনো শক্তিশালী রাজার ভাবমূর্তি ফেরানোর লড়াই
সিএনএন’র বিশ্লেষণ ট্রাম্পের জন্মদিনের উৎসব যেনো শক্তিশালী রাজার ভাবমূর্তি ফেরানোর লড়াই
বেনজীরকে ফিরিয়ে আনা কতটা সহজ?
বেনজীরকে ফিরিয়ে আনা কতটা সহজ?