ত্রাণমন্ত্রী এভারকেয়ার হাসপাতালে ভর্তি

রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়।
শনিবার (১১ এপ্রিল) বিকাল টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, আনা হচ্ছে ঢাকায়
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সৈয়দপুর বিমানবন্দরে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারের মাধ্যমে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ভিওডি বাংলা/জা







