• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, আনা হচ্ছে ঢাকায়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি    ১১ এপ্রিল ২০২৬, ০২:০৮ পি.এম.
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মন্ত্রীকে ঢাকায় আনা হচ্ছে।  

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাটে দুই দিনের এক সফরে যোগ দিতে শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর পৌঁছান আসাদুল হাবিব দুলু।

বিমানবন্দর থেকে নেমে রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আব্দুর গফুর সরকার জানান, প্রথমে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় নিয়মিত ফ্লাইটে যাওয়া সম্ভব হয়নি।এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

ইতিমধ্যে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। সেটি পৌঁছানো মাত্রই মন্ত্রীকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে। বর্তমানে তিনি সিএমএইচ-এ নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার