• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মাত্র ২৬ দিনে হামের উপসর্গ বা নিশ্চিত আক্রান্ত হয়ে ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন শিশু।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে ১ শিশুসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ২৩ শিশু ও সন্দেহজনক লক্ষণে আরও ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৪১ এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২০ জন।

আক্রান্ত ও মৃত্যুর হার অনুযায়ী সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। রাজশাহী বিভাগের অবস্থান পরের। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগে ১৫০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন, আর সন্দেহজনক লক্ষণ নিয়ে আরও ৫০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জনসচেতনতার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছে, শিশুদের স্বচ্ছ পানি ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করতে হবে। এছাড়া যেকোনো ধরনের জ্বরে আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
দেশে হাম সন্দেহে একদিনে ৪ জনের মৃত্যু
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের