• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জঙ্গি হামলার শঙ্কা নেই, পরিস্থিতি মোকাবিলায় আছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার হরমুজ দিয়ে চলাচলে টোল দিতে হবে রিয়ালে: ইরান পরীক্ষার হল পরিদর্শনে যেতে পারবেন না এমপিরা: শিক্ষামন্ত্রী হরমুজ থেকে মাইন অপসারণে তৎপরতা শুরু মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সুপিরিয়র কমান্ডিং পর্যায়ে ইনু পড়েন না, ট্রাইব্যুনালকে জানালেন আইনজীবী শহীদ হারুনের পরিবারের জন্য বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী দুর্নীতি বন্ধ করা গেলে অর্থ কোনো সমস্যা হবে না:  আবদুস সালাম ১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ উপমহাদেশের সুরসম্রাজ্ঞীর বিদায়ে রুনা লায়লার আবেগঘন শোক প্রথম দফায় কার্ড পাচ্ছেন ২২ হাজার কৃষক

শহীদ হারুনের পরিবারের জন্য বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ফেনী প্রতিনিধি    ১২ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পি.এম.

ফেনী জেলার জাতীয়তাবাদী যুবদলের নেতা শহীদ মোঃ হারুনুর রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি উপহার দিলেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

শহীদ হারুনুর রশিদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে একটি নতুন বাড়ি নির্মানের কাজ শুরু হলো। 

রোববার (১২ এপ্রিল) ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় শহীদ হারুনের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে ও সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল উক্ত বাড়ি নির্মানের কাজ উদ্বোধন করেন। তারা শহীদ হারুনের পরিবারের প্রতি বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম বলেন, ‘‘শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তাদের পরিবার গুলোর পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন সবসময় নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যাচ্ছে।’’

এসময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন, ফেনী জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য বেলায়েত হোসেন বাচ্চু, পৌর বিএনপি সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নইমউল্যাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ভিপি বেলাল, যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেন সুমন, সদর যুবদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা যুবদলের আহবায়ক কমিটি সদস্য গেয়াস উদ্দিন ও আহসান উদ্দিন সুমন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্যাংক রোডে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়। ২০১৭ সালেও শহীদ হারুনের বড় মেয়ের বিয়ের খরচও বহন করেছিলেন জনাব তারেক রহমান।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দারোয়ানী টেক্সটাইল মিল দ্রুত চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর
দারোয়ানী টেক্সটাইল মিল দ্রুত চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা