• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান মামলার জট কমাতে ৮৭১ আদালত ও ২৩২ বিচারক পদ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হবে গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার

বিএনপির ওপর যে কারণে জেনারেল মাসুদের ক্ষোভ

রুদ্র রাসেল    ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৮ পি.এম.
ছবি : সংগৃহীত

এক এগারোর মাস্টারমাইন্ডদের অন্যতম অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী কেন বিএনপি বিদ্বেষী- সেই তথ্য মিলেছে রিমাণ্ডে। 

গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা জানান, মাসুদকে  মূলত ২০০৭ সালের ওয়ান ইলেভেন ষড়যন্ত্র নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, ‘২০০৫ সালের মে মাসে নতুন সেনাপ্রধান নিয়ে আলোচনা শুরু হয়। সেনাপ্রধান হওয়ার জন্য আমিই ছিলাম সবচেয়ে যোগ্য। কিন্তু বিএনপি সরকার সাতজনকে টপকে জেনারেল মইন উ আহমেদকে সেনাপ্রধান করে।’

মাসুদ এটা মেনে নিতে পারেননি জানিয়ে জিজ্ঞাসাবাদকারী একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এখান থেকেই তার (মাসুদ) মধ্যে বিএনপির প্রতি ক্ষোভ শুরু হয়। মাসুদ সুযোগ খুঁজতে থাকেন।’

রিমান্ডে মাসুদ বলেন, ৮ জানুয়ারি সেনাপ্রধানের বৈঠকে ইয়াজউদ্দিনের সরকারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।  
রিমান্মাডে মাসুদ দাবি করেন, সেনাবাহিনীতে তিনি সেনাপ্রধানের চেয়ে জনপ্রিয় ছিলেন। এজন্য এক এগারোর সময় তাকে সামনে রেখে মইন সবকিছু করেন।

উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৪ মার্চ পল্টন মডেল থানার মামলায় তার ৫দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। ২৯ মার্চ দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ৪ এপ্রিল তৃতীয় দফায় আরও তিন দিন রিমান্ড মঞ্জুর হয়। 

সবশেষ ৭ এপ্রিল পল্টন মডেল থানার মামলায় তিন দফায় ১৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ। 

১১ এপ্রিল এক-এগারোর আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ভিওডি বাংলা/আরআর/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলন চাঙ্গা হলে সরকার কেন ইন্টারনেট নিয়ন্ত্রণ করে
আন্দোলন চাঙ্গা হলে সরকার কেন ইন্টারনেট নিয়ন্ত্রণ করে
শান্তি আলোচনা যখন ভেস্তে যাচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিল
শান্তি আলোচনা যখন ভেস্তে যাচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিল
উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও
উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও