• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

বিমানবন্দর থেকে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি    ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফেরার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা লায়ন স্বপন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরলে বিমানবন্দরে তাকে আটক করা হয়।

আটক লায়ন স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে তিনি সৌদি আরবে অবস্থানরত তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘ সময় সেখানে থাকার পর মঙ্গলবার বিকেলে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

তার বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলের দিকে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটক করার পর চাটখিল থানাকে অবহিত করে। পরে থানা পুলিশ তাকে গ্রহণের জন্য ঢাকার উদ্দেশে রওনা দেয়।

তিনি আরও বলেন, চাটখিল থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিমানবন্দর থানা পুলিশ তাকে চাটখিল থানার কাছে হস্তান্তর করবে। বর্তমানে তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী