• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাউশির ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রফেসর সোহেল হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান মামলার জট কমাতে ৮৭১ আদালত ও ২৩২ বিচারক পদ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হবে গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার ১১ দলীয় জোটের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা

কেএমপির যে ৭ থানায় নতুন ওসি

খুলনা প্রতিনিধি    ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৯ এ.এম.
ছবি : সংগৃহীত

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সাত থানা পেয়েছে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

বুধবার কেএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর) এম এম শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার কেএমপির চার থানার ওসিকে খুলনার বাইরে রাজশাহী ও বরিশাল রেঞ্জে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক এস এম জাবীদ হাসানকে খালিশপুর থানায়, পুলিশ পরিদর্শক মু. মোরাদুল ইসলামকে দৌলতপুর থানায়, পুলিশ পরিদর্শক মো. হালিমুর রহমানকে আড়ংঘাটা থানায়, পুলিশ পরিদর্শক মো. আবুল বাশারকে খানজাহান আলী থানায়, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলামকে দৌলতপুর থানা থেকে খুলনা থানায়, পুলিশ পরিদর্শক ডিবি মো. হেলাল উদ্দিনকে হরিণটানা থানায়, পুলিশ পরিদর্শক ও রেশন স্টোরের ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনকে লবণচরা থানার অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ পরিদর্শক লোকমান হোসেনকে গোয়েন্দা বিভাগে, খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে গোয়েন্দা বিভাগে, আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদকে গোয়েন্দা বিভাগে এবং পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেনকে রেশন স্টোরের ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোনণায় রেজিস্ট্রি সেবায় চরম দুর্ভোগ
ভবন সংকট ও জনবল ঘাটতি নেত্রকোনণায় রেজিস্ট্রি সেবায় চরম দুর্ভোগ
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার
আরএমপিতে ১১ কর্মকর্তার বদলি
আরএমপিতে ১১ কর্মকর্তার বদলি