• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও শিলাবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৫ পি.এম.
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। ছবি: সংগৃহীত

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ, যা দেশের আবহাওয়ায় প্রভাব ফেলছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের প্রায় সব বিভাগেই কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১৮ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু–একটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১৯ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেটে কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সোমবার (২০ এপ্রিল) সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা