• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

টাইমের তালিকায় তারেক রহমান, বাংলাদেশের জন্য মাইলফলক

নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পি.এম.
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য গৌরব, আবেগ ও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এক বার্তায় তিনি জানান, বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।

মাহদী আমিন বলেন, কঠিন সময়ে যখন গণতন্ত্র সংকটে ছিল, তখন তারেক রহমান দৃঢ়তা ও সাহস নিয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি মানুষের আশা জাগিয়েছেন এবং নাগরিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা বিশ্বমঞ্চে স্বীকৃত হয়েছে।

উপদেষ্টা জানান, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, এই স্বীকৃতি শুধু একজন নেতার নয়, বরং দেশের জনগণের। গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং জনগণের শক্তির প্রতিফলন হিসেবেই এই অর্জনকে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী