• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অতিরিক্ত ফি আদায়

ইউএনও’র কাছে গিয়েও ব্যর্থ মহিমাগঞ্জের শিক্ষার্থীরা

গাইবান্ধা প্রতিনিধি    ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ এ.এম.
ছবি : সংগৃহীত

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের কাছে, আসছে দাখিল পরিক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক অভিযোগ করেও প্রতিকার পেলেন না ১৪জন শিক্ষার্থী।
 
শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের কাছে ফরম ফিলাম, প্রবেশ পত্র বাবদ প্রতি পরিক্ষার্থীদের কাছে ৩ হাজার টাকা থেকে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। যা বোর্ড ফির অনেক অতিরিক্ত টাকা আদায় করা হয়। আগামী রোববার থেকে দাখিল পরিক্ষা শুরু হবে তাই শিক্ষার্থীরা গত ২ দিন ধরে মাদ্রাসার অফিসে প্রবেশ পত্রের জন্য ধরনা দিলে তাদের কাছে নতুন করে ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা করে চাওয়া হয়। এতে শিক্ষার্থীরা দিতে অস্বীকার করায় তাদেরকে গোলাপবাগ আলিম সিনিয়র মাদ্রাসা থেকে টাকা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়। 

এতে শিক্ষার্থীরা বিপাকে পড়ে প্রতিকারের আশায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার কার্যালয়ে তার কাছে মৌখক অভিযোগ করেন।

 এতে ইউএনও শিক্ষার্থী ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নুরুল আলমকে ডেকে মুখোমুখি অভিযোগ শোনেন, তবে ফরম ফিলাপে কোন শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে রশিদ না দেওয়ায়, শিক্ষার্থীরা দেখাতে না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা কোন ব্যবস্থা নেয়নি। উল্টো তাদেরকে, মাদ্রাসায় গিয়ে আরও টাকা দিয়ে প্রবেশপত্র নিতে বলেন।

 এ বিষয়ে মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আলমের কাছে ফরম ফিলাপে অতিরিক্ত আদায় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বেতন সহ নেয়া হয়েছে। তাই বেশি হয়েছে। ফরম ফিলাপে বোর্ড ফি কত? এ সস্পর্কে  জানতে চাইলে তিনি বলেন, অফিসে গিয়ে জেনে জানাতে হবে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার বক্তব্য জানতে ফোন করলে, তিনি ফোন রিসিভ করেননি।

পরীক্ষার ২দিন আগে এসময় নষ্ট ও অতিরিক্ত অর্থ ব্যয়ে হতাশ, মধ্যবিত্ত ও নিম্ন বিত্ত আয়ের  শিক্ষার্থীদের পরিবার।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
শিক্ষার চার স্তম্ভে বড় পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর
শিক্ষার চার স্তম্ভে বড় পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর
জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী