টপ নিউজ
রাশেদ প্রধানের পিএস জাগপা নেতা জনি আটক
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ পি.এম.

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে 'কুলাঙ্গার' বলায় রাশেদ প্রধানের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়েছে। এসময় অবস্থানকারীদের ওপর হামলার অভিযোগে জাগপার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং রাশেদ প্রধানের পিএস জনি নন্দীকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বিষয়টি ভিওডি বাংলাকে নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক ও কড়া মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে।







