• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যেসব নতুন শর্ত দিল ঢাকার মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০৩:০৪ পি.এম.
ঢাকার মার্কিন দূতাবাস । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্য ব্যক্তিদের ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। যারা নিয়ম মেনে সেখানে গিয়ে কাজ করবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরবে, তারা বন্ডের অর্থ ফেরত পাবেন।

সোমবার (৮ জুন) এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

এতে বলা হয়েছে, ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা আপনাকে pay.gov-এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবে। ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। সর্বোচ্চ ৩ মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।

দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। শর্তের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা।

বাংলাদেশি নাগরিকদের বি-১ ও বি-২ ভিসার জন্য বন্ড দিতে হবে। ভিসা বন্ড পরিশোধ করতে হবে ন্যূনতম পাঁচ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুশইনের সব চেষ্টায় বাধা দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুশইনের সব চেষ্টায় বাধা দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ  অধিবেশন পরিচালনা করবেন যারা
স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনা করবেন যারা
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত