• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে খলিলুর রহমানের

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০৩:৫৩ পি.এম.
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আজ সোমবার (৮ জুন) দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

ঢাকাস্থ রুশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এতে বলা হয়, নির্ধারিত আলোচনার সময় উভয় পক্ষ রাশিয়া-বাংলাদেশ সহযোগিতার বর্তমান অবস্থা ও সম্ভাবনা, সেইসাথে আন্তর্জাতিক ও আঞ্চলিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সবশেষ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, সের্গেই ল্যাভরভের ঢাকা সফরের সময়। বর্তমান পদে এটি খলিলুর রহমানের প্রথম রাশিয়া সফর। দক্ষিণ এশিয়ায় ঢাকা-মস্কো দীর্ঘদিনের অংশীদার। 

১৯৭২ সালে রাশিয়া (সোভিয়েত ইউনিয়ন) বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম এবং তখন বাংলাদেশকে উল্লেখযোগ্য রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করেছিল। ১৯৭২ থেকে ১৯৭৪ সালের মধ্যে সোভিয়েত নৌবাহিনী বাংলাদেশের প্রধান বন্দর চট্টগ্রাম এবং এর জলসীমা মাইন ও ডুবে যাওয়া জাহাজ থেকে মুক্ত করেছিল।

ঢাকাস্থ রুশ দূতাবাস আরও জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বিশেষে দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে। উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে। এই বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের সংসদ পুনরায় চালু হওয়ার প্রেক্ষিতে, দুই দেশের সর্বোচ্চ আইনসভার মধ্যেও যোগাযোগের পরিকল্পনা রয়েছে। জাতিসংঘ, এর বিশেষায়িত সংস্থা এবং অন্যান্য বহুপাক্ষিক কাঠামোর মধ্যেও গঠনমূলক সহযোগিতা প্রতিষ্ঠিত হয়েছে।

সফরকালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটোম’সহ বেশকিছু গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া রুশ ফেডারেশনের ফেডারেল অ্যাসেম্বলির ফেডারেল কাউন্সিলের নেতৃত্বের সাথেও খলিলের বৈঠকের পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বিনিময়ে আলোচনা হবে।

তিন দিনের সফরে রোববার রাশিয়া যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ
চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ
বাংলাদেশের শান্তিরক্ষীদের স্যালুট জানালেন শামা ওবায়েদ
বাংলাদেশের শান্তিরক্ষীদের স্যালুট জানালেন শামা ওবায়েদ
যেসব নতুন শর্ত দিল ঢাকার মার্কিন দূতাবাস
যেসব নতুন শর্ত দিল ঢাকার মার্কিন দূতাবাস