• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রামিসা ধর্ষণ-হত্যার রায় নিয়ে যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০৮:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (৭ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে রায়ের প্রতিক্রিয়া জানিয়ে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ পড়লাম। এখন এই রায় অতি দ্রুত কার্যকর করে এ ধরনের নারকীয় নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুষ্কৃতকারীদের প্রতি চূড়ান্ত বার্তা দেয়ার সময় এসেছে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলাকেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

এদিন রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, হত্যার আগে ধর্ষণ ও বিভিন্ন স্থানে জখমের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া স্বীকারোক্তি দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন না থাকায় বোঝা যায়, সোহেল স্বেচ্ছায় দোষ স্বীকার করেছে। স্বামীকে পালাতে সহযোগিতা করেছেন তার স্ত্রী স্বপ্না।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজ পালন শেষে দেশে ফেরা যুবদল সভাপতি মুন্নাকে ফুলেল শুভেচ্ছা
হজ পালন শেষে দেশে ফেরা যুবদল সভাপতি মুন্নাকে ফুলেল শুভেচ্ছা
কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
কাফনের কাপড় মাথায় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে: আসিফ মাহমুদ
বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে: আসিফ মাহমুদ