মার্কিন বিশেষ দূত ঢাকায় আসছেন শনিবার

বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে প্রভাবশালী কূটনীতিক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট বা পররাষ্ট্র দপ্তরের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার তিন দিনের সফরে ঢাকায় আসছেন শনিবার (১৮ এপ্রিল)।
তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, বিশেষ দূত হার্ডার শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।
চার্লস জে. হার্ডারের দপ্তর বিশ্বজুড়ে শিশুদের সুরক্ষা ও উন্নয়নে কাজ করে। যেখানে খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
হার্ডার ২৫ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশায় যুক্। ব্যবসা, গণমাধ্যম ও সাংবিধানিক আইনে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
ভিওডি বাংলা/আরআর








মন্তব্য