• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইউয়ানে ইরানি তেলের মূল্য পরিশোধ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ভারতের তেল শোধনাগারগুলো ইরান থেকে কেনা জ্বালানি তেলের মূল্য চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে। ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন হচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র জানিয়েছে।

ইরান ও রাশিয়ার তেল সমুদ্রপথে কেনাবেচার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছিল। ইরানকে ঘিরে সংঘাতের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতেই গত মাসে এই সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। এই প্রেক্ষাপটেই ইউয়ানে ভারতের ইরানি তেল কেনার তথ্য সামনে এলো।

সূত্রগুলো জানায়, চলতি মাসের শুরুতে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় নয় বছর পর প্রথমবারের মতো ২০ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। এই চালানের মূল্য প্রায় ২০ কোটি ডলার।

এ ছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেল বহনকারী চারটি জাহাজ সম্প্রতি ভারতে ভিড়েছে। এর মধ্যে ‘এমটি ফেলিসিটি’ নামের একটি জাহাজ ইতিমধ্যে তেল খালাস করেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও রিলায়েন্স—উভয় প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে ইউয়ানে তেলের মূল্য পরিশোধ করছে।

এ বিষয়ে আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান অয়েল করপোরেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ব্যবসায়ীরা জানান, তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে এ ধরনের লেনদেনে জটিলতা থাকায় অনেক ক্রেতা আগ্রহ দেখায় না।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানি তেল সমুদ্রপথে কেনাবেচায় নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে এই সুবিধার মেয়াদ আজ রোববার শেষ হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের