• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু, অভিযোগ কমলা হ্যারিসের

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ এ.এম.
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস: ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর-এর প্রভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

শনিবার (১৮ এপ্রিল) ডেট্রয়েটে -এ ডেমোক্র্যাটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে খবর জেরুজালেম পোস্টের।

হ্যারিস বলেন, ট্রাম্প এমন একটি সংঘাতে জড়িয়েছেন, যা যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ চায় না। তার দাবি, এ ধরনের সিদ্ধান্তে মার্কিন সেনাদের অপ্রয়োজনীয় ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। তিনি ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে “সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নির্মম ও অদক্ষ” বলেও আখ্যা দেন।

তার ভাষায়, ট্রাম্প নিজেকে শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করতে গিয়ে এমন ধারণা দিচ্ছেন যে, তিনি ইচ্ছামতো যেকোনো দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করতে পারেন। এতে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

এছাড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময় থেকে যুক্তরাষ্ট্র যেসব আন্তর্জাতিক জোট ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিল, ট্রাম্প সেই ঐতিহ্য থেকে সরে এসেছেন বলেও অভিযোগ করেন হ্যারিস। তার মতে, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার মতো আন্তর্জাতিক নীতিগুলো ট্রাম্প শুধু উপেক্ষাই করেননি, বরং প্রকাশ্যে অবমূল্যায়ন করেছেন।

অন্যদিকে, এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। গত মাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আসলেই কি কেউ মনে করে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারে কী করতে হবে?”

তার এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও সামরিক নীতির সিদ্ধান্ত ট্রাম্প নিজেই নিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের