• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাজানদারান প্রদেশে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ৬৯

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে অন্তত ৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তিরা বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে তেহরান।

রোববার (১৯ এপ্রিল) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানায়, মাজানদারানজুড়ে গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে এই চক্রকে শনাক্ত ও আটক করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে। পাশাপাশি তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পরিকল্পনাও করছিল বলে দাবি করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের সময় সন্দেহভাজনদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং উন্নত টেলিযোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়া প্রায় ২০টি স্যাটেলাইট ইন্টারনেট রিসিভার জব্দ করা হয়েছে, যা ব্যবহার করে তারা ইন্টারনেট সীমাবদ্ধতার মধ্যেও বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ রাখত বলে অভিযোগ রয়েছে।

ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং বিশেষ করে গত বছরের ১২ দিনের সংঘাতের সময় থেকে তাদের তৎপরতা বাড়ে। ওই সময় তারা নিয়মিতভাবে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও সামরিক সক্ষমতা সম্পর্কিত তথ্য আদান-প্রদান করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।

এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বর্তমানে বিশেষ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে তাদের নেটওয়ার্কের বিস্তার ও বিদেশি সংযোগ সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

ঘটনাটিকে ইরান সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে। কর্মকর্তাদের মতে, এই অভিযানের মাধ্যমে সম্ভাব্য নাশকতা ও গোয়েন্দা তৎপরতা প্রতিহত করা সম্ভব হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের