• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৫.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে রোববার (১৯ এপ্রিল) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মানির জিএফজেড ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় ভোর ৩টা ৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়, যা স্বল্প সময় স্থায়ী হলেও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের উপকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১.২৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭.২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। প্রাথমিকভাবে এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত হলেও এর গভীরতা কম হওয়ায় কিছু এলাকায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের