• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরা

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ পি.এম.
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন আপ বাংলাদেশের ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে।

একই সঙ্গে এনসিপিতে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজসহ কয়েকজন নেতা।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান। এসময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, আজ যারা যুক্ত হয়েছে তারা ভিন্ন ভিন্ন প্লাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছে। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই মিলে কাজ করব।

বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন যুক্ত নেতারা কে কোন দায়িত্ব পালন করবে তা জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলন শেষে নতুন কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

ভিওডি বাংলা/আরকেএইচ/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী