• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে ৮ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পি.এম.
লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৮ শিশু নিহত। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৮ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হন।

রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শ্রিভপোর্ট পুলিশের প্রধান ওয়াইনি স্মিথ জানান, এটি পারিবারিক বিরোধজনিত হামলা। নিহত শিশুদের বয়স এক থেকে প্রায় ১৪ বছরের মধ্যে। গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয়ও রয়েছে।

তিনি আরও জানান, পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় বন্দুকধারী একটি গাড়ি ছিনতাই করে। পরে তাকে অনুসরণ করে পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে হামলাকারী নিহত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি পৃথক স্থানে এ হামলার ঘটনা ঘটে। পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

স্মিথ বলেন, এটি অত্যন্ত ভয়াবহ ঘটনা। এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অনেকেরই আগে হয়নি।

লুইজিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, তদন্তে গোয়েন্দা সংস্থাকে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সকালে বোজিয়ার সিটিতে পুলিশের ধাওয়ার সময় গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো পুলিশ সদস্য আহত হননি।

এ ঘটনায় কারও কাছে ছবি, ভিডিও বা তথ্য থাকলে তা তদন্তকারীদের কাছে দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের