• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটকের দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ এ.এম.
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে ‘তুসকা’ নামের একটি ইরানি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করার সময় জাহাজটিতে অভিযান চালানো হয়। এ তথ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টের মাধ্যমে জানান। তিনি বলেন, জাহাজটি এখন মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৯০০ ফুট এবং এর ওজন একটি বিমানবাহী রণতরীর সমান। বিশাল এই কার্গো জাহাজটি মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় এটি ওমান উপসাগরে অবস্থানরত গাইডেড মিসাইল সজ্জিত মার্কিন রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’-এর সামনে চলে আসে।

ট্রাম্প আরও জানান, জাহাজটিকে থামার জন্য প্রথমে সতর্ক করা হলেও ইরানি নাবিকেরা নির্দেশ অমান্য করেন। এরপর মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিনরুমে হামলা চালায়। এতে সেখানে বড় ধরনের ক্ষতি হয় এবং জাহাজটি অচল হয়ে পড়ে।

বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে কী ধরনের মালামাল আছে তা যাচাই করে দেখা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, ‘তুসকা’ জাহাজটি অতীতে একাধিক অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল। এ কারণে এটি আগে থেকেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় ছিল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের