• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার আবহাওয়া নিয়ে যা জানালো অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ এ.এম.
আবহাওয়া অধিদপ্তর। ফাইল ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেরাণীগঞ্জে ৪৫ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কেরাণীগঞ্জে ৪৫ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মোহাম্মদপুরে অপরাধ দমনে পুলিশের বড় অভিযান অব্যাহত
মোহাম্মদপুরে অপরাধ দমনে পুলিশের বড় অভিযান অব্যাহত
রিহ্যাবের পরিচালক নির্বাচিত হলেন বগুড়ার সন্তান ইঞ্জিনিয়ার ফিলিপ
রিহ্যাবের পরিচালক নির্বাচিত হলেন বগুড়ার সন্তান ইঞ্জিনিয়ার ফিলিপ