• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের

ভিওডি বাংলা ডেস্ক    ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পি.এম.
ছবি : সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।  তবে আলোচনাটি শুধুই সৌজন্য পর্যায়ে সীমাবদ্ধ ছিল বলে জানান তিনি।

রোববার (১৯ এপ্রিল) রাতে এক সংবাদমাধ্যমের টকশোতে তিনি নিজেই বিষয়টি জানান।

উপস্থাপকের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, শেখ হাসিনার সঙ্গে ৫ আগস্টের পর কথা হয়েছে।  উনি তেমন কিছু বলেননি।  শুধু কুশল বিনিময় করেছেন এবং ভালো আছেন জানিয়েছেন।

শেখ হাসিনা কবে ফিরবেন? রাজনীতিতে ফিরতে চান কি না কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো কিছু শেয়ার করেছেন কি না—এমন প্রশ্নে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, না।  কেমন আছেন, ভালো আছেন এ ধরনের কথা হয়েছে।

জিএম কাদের বলেন, উনার (শেখ হাসিনা) সঙ্গে তো আমি রাজনীতি করি না।  ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।

এদিকে শেখ হাসিনার সঙ্গে কখন কথা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করেননি জাতীয় পার্টির চেয়ারম্যান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি ওঠে। পরে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।  একইসঙ্গে দলটির সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগকেও নিষিদ্ধ করা হয়।  তবে, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয় এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
কেউ কার সম্মানে আঘাত না করি জামায়াত আমীর
কেউ কার সম্মানে আঘাত না করি জামায়াত আমীর
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা