• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৬০ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পি.এম.
ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা, পুরাতন মামলা, ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত এ অভিযানে তেজগাঁও বিভাগের ৬টি থানা অংশ নেয়।  এরমধ্যে মোহাম্মদপুর থানা ২৭, আদাবর থানা ৫, শেরেবাংলা নগর থানা ৪, তেজগাঁও থানা ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১২ ও হাতিরঝিল থানা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, শিপন মিয়া (২০), আলমগীর হোসেন (২৯), সবুজ খান (২৫), আবির হোসেন (৩৩), মানিক (৩৩), আল আমিন (১৯), রাকিবুল ইসলাম (২৩), জয়নাল আবেদীন (২২), আকাশ (২০), তৌসিফ আহম্মেদ (২৫), তানজিল হাসান (২৪), এরফানুর রহমান (৩২), আইয়ুব আলী, মোঃ তানভীর আহমেদ তুষার (২৫), ইমরান (২২), ইয়ামিন রাব্বি (২১), রাসেল (২৪), রাসেল (২১), বাদশা ফয়সাল (৪৪), রানা (৩৪), শাকিল (২২), ইমন হোসেন (২৪), সাকিল পণ্ডিত (২৩), আরজু মিয়া (২৬), চাঁন মিয়া (৩২), সিয়াম হাওলাদার (২২), আল-শাহরিয়ার অন্ত (২০), শান্ত চৌধুরী (৩২), শুভ (২৫), আশরাফুল ইসলাম (২৪), ইমরান হোসেন (২৩), সানিম (২৫), খন্দকার শুভ (২২), শিপন (১৯), জিসান (২৬), জাকির হোসেন (৪০), নাছির ওরফে ইয়াছিন (২৫), আনোয়ার হোসেন বুলবুল (৩৮), নয়ন (২৭), আনিছ (৩৬), সুমন (২৫), সানিম শেখ (২৩),  শ্রাবণ (২০),  ফয়সাল ওরফে আক্তার (২৬), হিমেল হোসেন (২৯), অন্তর মিয়া (২৫), জীবন (২৪),  হাসান (২৭), আল আমিন (২২), তানভীর (২০), মোঃ মামুন (২৩),  শুভ (২৩), মোসাঃ জুলেখা খাতুন (৩০), এসএম মিকাইল (৩৫), শাহীন (৫৯), নুর আলম (৫৪), মুন্না (১৯), হানিফ (২৫), আতিক হাসান (২৪) ও ইমরান হোসেন (২৯)।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাফরুলে গার্মেন্টস মালিককে কোটি টাকা চাঁদার দাবিতে গুলি, গ্রেপ্তার ৪
কাফরুলে গার্মেন্টস মালিককে কোটি টাকা চাঁদার দাবিতে গুলি, গ্রেপ্তার ৪
ঢাকার আবহাওয়া নিয়ে যা জানালো অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যা জানালো অধিদপ্তর
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ১৫
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ১৫