• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বসতেও আপত্তি নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২০ এপ্রিল ২০২৬, ১১:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি বসতেও তার কোনো আপত্তি নেই।
 
সোমবার (২০ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 
ট্রাম্প বলেন, “তারা যদি দেখা করতে চায়, আমি প্রস্তুত। আমাদের দক্ষ আলোচক দল আছে, তবে আমি নিজেও দেখা করতে কোনো আপত্তি নেই।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে নির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হবে।
 
তবে এখনো আলোচনায় অংশ নেওয়া নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকেই বলেন, পরবর্তী দফার আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
 
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের পক্ষে থাকলেও সতর্ক অবস্থান বজায় রাখার কথা জানিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো আগের মতোই ‘কূটনীতির প্রতি অবিশ্বাস’ সৃষ্টি করছে।
 
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, আজই ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে।
 
উল্লেখ্য, দুই দেশের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা। সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়েছে—যুক্তরাষ্ট্র ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করেছে এবং নতুন করে অবরোধ জোরদার করেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান প্রতিশোধের হুমকি দিয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।
 
ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের প্রতিরক্ষা সক্ষমতা—বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি—কোনোভাবেই আলোচনার অন্তর্ভুক্ত হবে না।
 
অন্যদিকে, সম্ভাব্য এই আলোচনা ঘিরে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রায় ২০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
 
ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা
৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা
‘হরমুজে বিনামূল্যে নিরাপত্তা নয়’—ইরান
‘হরমুজে বিনামূল্যে নিরাপত্তা নয়’—ইরান
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটকের দাবি ট্রাম্পের
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটকের দাবি ট্রাম্পের