• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

সংঘাত থামিয়ে অর্থনীতি স্থিতিশীল করতে চায় ইরান: প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক    ২১ এপ্রিল ২০২৬, ১২:৪১ এ.এম.
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

চলমান উত্তেজনার মাঝেই দ্রুত সংঘাতের ইতি টানার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বিরোধ শেষ করে দেশকে পুনর্গঠন ও অর্থনৈতিক স্থিতিশীলতার পথে এগিয়ে নেওয়াই এখন জরুরি।

তেহরানে সরকারি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকগুলোতে তিনি জোর দিয়ে বলেন, জনগণের আস্থা ধরে রাখতে নেতৃত্বকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ও সৎ থাকতে হবে।

পেজেশকিয়ান বলেন, একদিকে অতিরিক্ত চাপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে, অন্যদিকে এটাও স্বীকার করতে হবে যে দীর্ঘস্থায়ী সংঘাতে কোনো পক্ষই লাভবান হয় না। বরং এটি ভবিষ্যৎ প্রজন্ম এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ।

আরেকটি বৈঠকে তিনি উত্তেজনা প্রশমনে সব ধরনের কূটনৈতিক ও যুক্তিসংগত পথ অনুসরণের ওপর গুরুত্ব দেন। তার মতে, যুদ্ধ-পরবর্তী সময়ে দেশ পুনর্গঠন, অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বাজার স্থিতিশীল রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

তিনি আরও বলেন, জনগণকে দেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য জানানো প্রয়োজন। ভুল তথ্য বা অবাস্তব প্রতিশ্রুতি সমস্যার সমাধান করে না; বরং মানুষের আস্থা কমিয়ে দেয়।

এদিকে, ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে এবং চলতি বছরে দেশটির মুদ্রার বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। সরকারের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে ইরান, যার বড় অংশই অবকাঠামো ও গুরুত্বপূর্ণ শিল্পখাতে।

সূত্র: সিএনএন

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের