• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

জেট ফুয়েলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি

কর ছাড়ের দাবি মার্কিন এয়ারলাইন্সগুলোর

আন্তর্জাতিক ডেস্ক    ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

জেট ফুয়েলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের স্বল্পমূল্যের বিমান সংস্থাগুলো। পরিস্থিতি সামাল দিতে তারা অস্থায়ী কর ছাড়ের দাবি তুলেছে।

জানা গেছে, দেশটির প্রধান লো-কস্ট এয়ারলাইন্সগুলোর শীর্ষ নির্বাহীরা মার্কিন পরিবহন সচিব শন ডাফির সঙ্গে বৈঠকে বসবেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সৃষ্ট চাপ কমাতে তারা কর সুবিধার বিষয়টি তুলে ধরবেন।

এর আগে স্পিরিট এয়ারলাইন্স, ফ্রন্টিয়ার এয়ারলাইন্স, অ্যালেজিয়েন্ট এয়ার, সান কান্ট্রি এয়ারলাইন্স এবং অ্যাভেলো এয়ারলাইন্সের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি জোট গত সপ্তাহে মার্কিন কংগ্রেস নেতাদের কাছে চিঠি পাঠায়।

চিঠিতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানানো হয়, যাতে বিমান টিকিটের ওপর ৭.৫ শতাংশ ফেডারেল আবগারি শুল্ক এবং প্রতি ফ্লাইট সেগমেন্টে ৫.৩০ ডলারের কর সাময়িকভাবে স্থগিত করার আইন প্রণয়ন করা হয়।

এয়ারলাইন্সগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অফ ভ্যালু এয়ারলাইন্স জানিয়েছে, এসব কর মওকুফ করা গেলে জেট ফুয়েলের বাড়তি ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশ সমন্বয় করা সম্ভব হবে।
খাতসংশ্লিষ্টদের মতে, জ্বালানির ব্যয় বৃদ্ধি লো-কস্ট এয়ারলাইন্সগুলোর ওপর সবচেয়ে বেশি চাপ তৈরি করেছে। কর ছাড় দেওয়া হলে যাত্রীদের টিকিটের দামও তুলনামূলকভাবে স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে তারা মনে করছেন।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের