• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে ভেজালবিরোধী অভিযান জোরদারের নির্দেশ প্রশাসকের এসএসসির প্রথম দিনে কেন্দ্রে উৎসবের আমেজ, প্রাণচাঞ্চল্যে মতিঝিল এলাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউন ঘোষণা কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে ১ শিক্ষার্থী ঢাকার সড়কে তীব্র যানজট, দুর্ভোগে এসএসসি পরীক্ষার্থীরা চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা এসএসসি পরীক্ষা শুরু আজ, মানতে হবে ১৪ নির্দেশনা যুদ্ধবিরতি শেষের আগেই নতুন হামলার ঘোষণা ইরাকি সশস্ত্র গোষ্ঠীর আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

লরিয়াসে টেনিসের দাপট:

বর্ষসেরা আলকারাজ ও সাবালেঙ্কা, তরুণ বিভাগে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক    ২১ এপ্রিল ২০২৬, ১১:১২ এ.এম.
লরিয়াস মঞ্চে বর্ষসেরা পুরস্কার হাতে কার্লোস আলকারাজ, আরিনা সাবালেঙ্কা ও তরুণ তারকা লামিন ইয়ামাল: ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর লরিয়াস বর্ষসেরা পুরস্কারে এ বছর ছিল টেনিস তারকাদের একচ্ছত্র আধিপত্য। বর্ষসেরা পুরুষ ও নারী-দুই প্রধান বিভাগেই শিরোপা গেছে টেনিস খেলোয়াড়দের হাতে।

সোমবার (২০ এপ্রিল) স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘খেলাধুলার অস্কার’ খ্যাত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
 
এবার বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ টেনিস সেনসেশন কার্লোস আলকারাজ। অন্যদিকে বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। দুজনেরই ক্যারিয়ারে এটি প্রথম লরিয়াস স্বীকৃতি। 

গত বছর অসাধারণ পারফরম্যান্স দেখান আলকারাজ। তিনি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন শিরোপা। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘যারা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাঁদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আরও বেশি অর্থবহ। এই রাত আমি কোনো দিন ভুলব না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়।’ 
২০২৫ মৌসুমে আলকারাজ জিতেছেন ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন শিরোপা, যা তাকে বিশ্ব টেনিসের শীর্ষ সারিতে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে।

পুরস্কার হাতে নিয়ে আলকারাজ বলেন, এই স্বীকৃতি তার জন্য বিশেষ অর্থবহ। ক্রীড়াজগতের অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তাকে আরও অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।

অন্যদিকে, নারী বিভাগে সাবালেঙ্কাও দারুণ বছর কাটিয়েছেন। তিনি জিতেছেন ইউএস ওপেন শিরোপা। পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত সাবালেঙ্কা বলেন, ‘আমি এখন কাঁপছি! আমার নামটা যেসব কিংবদন্তি খেলোয়াড়ের পাশে লেখা হবে, যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি। বিষয়টা ভাবতেই একটু অবিশ্বাস্য লাগছে।’

এছাড়া বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে লামিন ইয়ামালের হাতে। বার্সেলোনার ১৮ বছর বয়সী এই উইঙ্গার পুরস্কার পেয়ে পরিবার, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পুরস্কার গ্রহণের সময় ইয়ামাল তার পরিবার, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন আর্জেন্টাইন মহাতারকা  লিওনেল মেসিকে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মঞ্জুর শাস্তিতে অসন্তুষ্ট জাহানারা, প্রতিমন্ত্রীর কাছে তিন দফা দাবি
মঞ্জুর শাস্তিতে অসন্তুষ্ট জাহানারা, প্রতিমন্ত্রীর কাছে তিন দফা দাবি
ভাতার আওতায় আরও ১৭১ খেলোয়াড়, মোট সুবিধাভোগী ৩শ’
ভাতার আওতায় আরও ১৭১ খেলোয়াড়, মোট সুবিধাভোগী ৩শ’
ক্রীড়া ভাতা পাচ্ছেন আরো ১৭১ ক্রীড়াবিদ
ক্রীড়া ভাতা পাচ্ছেন আরো ১৭১ ক্রীড়াবিদ