• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সকল কমিটি বিলুপ্ত করে নতুন ঘোষণা দিল আপ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    ২১ এপ্রিল ২০২৬, ০২:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার এবং নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন করে সাংগঠনিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দলটির সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে ‘আপ বাংলাদেশ’-এর সকল শাখা কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বলে গণ্য করা হচ্ছে। পূর্ববর্তী সকল কমিটি বর্তমানে অকার্যকর ঘোষণা করা হয়েছে। 

সংগঠনটি শীঘ্রই একটি শক্তিশালী ‘ন্যাশনাল ওয়ার্কিং কমিটি’ গঠন করার পরিকল্পনা করছে। এই কেন্দ্রীয় কমিটিই ভবিষ্যতে সংগঠনের পরিচালনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দেশব্যাপী সম্প্রসারণের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

আপ বাংলাদেশ তাদের আগামীর রাজনৈতিক কর্মসূচির রূপরেখা তুলে ধরে জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হবে-রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার। এছাড়া সাধারণ নাগরিকদের জন্য ক্ষমতার অংশীদারিত্ব এবং ন্যায্য হিসসা নিশ্চিত করতে তারা সোচ্চার থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, সরকারি অফিস ও চাকরিতে ঘুষ-দুর্নীতি, সাধারণ নাগরিকদের হয়রানি এবং পুলিশি নিষ্ঠুরতার বিরুদ্ধে জোরালো জনমত গড়ে তোলাই হবে তাদের বর্তমান আন্দোলনের প্রধান লক্ষ্য।

ভিওডি বাংলা/সম্রাট

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের