• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

ইরানকে ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ ফেলা হয়েছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ২২ এপ্রিল ২০২৬, ১২:০১ এ.এম.
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে—এমনটাই মনে করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার দাবি, আলোচনায় এখনো দৃশ্যমান কোনো বাস্তব অগ্রগতি হয়নি, বরং ইরান অতীতে যেমন প্রতিশ্রুতির ফাঁদে পড়েছিল, এবারও তেমন পরিস্থিতির মুখে পড়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, চলমান আলোচনায় নানা ধরনের হুমকি ও প্রতিশ্রুতি শোনা গেলেও এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট ফলাফল বা কার্যকর চুক্তির লক্ষণ দেখা যাচ্ছে না।

তিনি জানান, ইরানের দৃষ্টিতে তারা আগেও প্রতিশ্রুতির ফাঁদে আটকা পড়েছে। এ প্রসঙ্গে তিনি ২০১৫ সালের যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা (জেসিপিওএ) চুক্তির কথা উল্লেখ করেন। ল্যাভরভ বলেন, এই চুক্তিটি বারাক ওবামা প্রশাসনের সময়ে স্বাক্ষরিত হয়েছিল, যেখানে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস পায়। তবে বাস্তবে সেই নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার হয়নি বলেও তিনি ইঙ্গিত দেন।

এছাড়া পাকিস্তানে সম্ভাব্য নতুন দফা আলোচনার বিষয়টিও রাশিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান ল্যাভরভ। তার ভাষায়, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং “২৪ ঘণ্টার মধ্যে ১০ বার” পর্যন্ত পরিবর্তিত হতে পারে।

তবে অনিশ্চয়তার মাঝেও তিনি কিছুটা আশাবাদ প্রকাশ করে বলেন, যদি বর্তমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ২০১৫ সালের মতো কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, তাহলে সেটিকে বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হবে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের