• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

লেবানন-ইসরায়েল ইস্যুতে ম্যাক্রোঁর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক    ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত

লেবানন-ইসরায়েল উত্তেজনা ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, মানবিক সংকট মোকাবিলা এবং বাস্তুচ্যুতদের সহায়তায় ফ্রান্স লেবাননের পাশে থাকবে।

ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব কেবল একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। এই সমঝোতা দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এবং লেবাননের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, এই লক্ষ্য অর্জনে হিজবুল্লাহকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে এবং রাষ্ট্রের বিকল্প শক্তি হিসেবে নিজেদের অবস্থান থেকে সরে আসতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট একই সঙ্গে ইসরায়েলকে লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং লেবাননের পুনর্গঠনে জোর দেওয়ার কথা উল্লেখ করেন।

বর্তমানে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপস্থিতি এবং নতুন সামরিক নিয়ন্ত্রণ রেখা গঠনের কারণে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের