• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অবসরোত্তর ভিভিআইপি মর্যাদা কমিয়েছে সরকার রাজনৈতিক সমস্যার গভীর উৎস হচ্ছে আদর্শগত সংকট হাবীবুর রহমান বিআরটিএ’র নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ১১৭৪ মামলার শুনানি, নিষ্পত্তি ৪০৯টির ২ মে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু বজ্রাঘাতে ৯ জেলায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু সংসদ সচিবালয়ের বাজেট ২৯০ কোটি টাকা অনুমোদন ১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি

সৌদি আরবে পৌঁছেছেন ২০,৫৫৩ হজযাত্রী, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৬ এ.এম.
হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছাচ্ছেন হজযাত্রীরা : ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মোট ৫১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের তথ্যের ভিত্তিতে আইটি হেল্প ডেস্ক এ পরিসংখ্যান প্রস্তুত করেছে।

বুলেটিন অনুযায়ী, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি গেছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন। এবারও বেসরকারি ব্যবস্থাপনায় যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

এদিকে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত একজন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত ব্যক্তি নইম উদ্দীন মন্ডল (৭৫)। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায় বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক ফ্লাইট কার্যক্রম শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রী পরিবহনের ফ্লাইট চলবে।

হজ শেষে দেশে ফেরার কার্যক্রম শুরু হবে ৩০ মে থেকে। ফিরতি ফ্লাইট চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে অংশ নেবেন।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ
অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর আইজিপির
অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর আইজিপির
সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: আবদুস সালাম
সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: আবদুস সালাম