• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অবসরোত্তর ভিভিআইপি মর্যাদা কমিয়েছে সরকার রাজনৈতিক সমস্যার গভীর উৎস হচ্ছে আদর্শগত সংকট হাবীবুর রহমান বিআরটিএ’র নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ১১৭৪ মামলার শুনানি, নিষ্পত্তি ৪০৯টির ২ মে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু বজ্রাঘাতে ৯ জেলায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু সংসদ সচিবালয়ের বাজেট ২৯০ কোটি টাকা অনুমোদন ১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি

তথ্যমন্ত্রী

রাজনৈতিক সমস্যার গভীর উৎস হচ্ছে আদর্শগত সংকট

নিজস্ব প্রতিবেদক    ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৪ এ.এম.
ছবি : সংগৃহীত

রাজনৈতিক সমস্যা কেন হয় তা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার মতে, বিদ্যমান রাজনৈতিক সমস্যার গভীর উৎস হচ্ছে আদর্শগত সংকট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “সংসদে যে উত্তাপ তৈরি হচ্ছে তা কেবল কিন্তু এই মুহূর্তের রাজনৈতিক আচরণের সমস্যা না। এই রাজনৈতিক আচরণের সমস্যার গভীর উৎস হচ্ছে আদর্শগত সংকট। যখন কেউ পবিত্র ধর্ম নিয়ে রাজনীতি করে, যখন কেউ স্বাধীনতার চেতনার কেনাবেচা করতে চায়, যখন কেউ জুলাই বিপ্লব নিয়ে ব্যবসা করতে চায়, তখন সেই সমস্ত রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের এই ধরনের আচার-আচরণে সমস্যা হতে বাধ্য।”

জহির উদ্দিন স্বপন বলেন, “আজকের প্রেক্ষাপটে জাতি আমাদের কাছে যে ঐক্য চায়, জাতীয় সংসদে যে ঐক্য চায়, সরকার গঠন করার ক্ষেত্রে আমরা যারা যতটুকু পেরেছি ঐক্যবদ্ধ থেকেছি। বাকিটা সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো। সেই কাজ করতে চাইলে আমাদের বিরোধী দলকে সহযোগিতা করতে হবে। কিন্তু বিরোধী দলের মাথায় রাখতে হবে, সহযোগিতার ক্ষেত্রে তাদের প্রধান বাধা হচ্ছে আদর্শগত সংকট।”

বিরোধী দলকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “জুলাইয়ের সমস্ত রক্তের দাগ আওয়ামী লীগ মুছে না ফেলা পর্যন্ত এই বিতর্কের যেমন মীমাংসা হবে না, ৭১-এর গণহত্যার প্রশ্নেও একটি গ্রহণযোগ্য অবস্থান তারা (জামায়াত) না নেওয়া পর্যন্ত এই বিতর্ক চলতেই থাকবে। তবে আশার দিক হচ্ছে, বিএনপি একদিকে এই বিতর্ক চালিয়ে যাবে তার সংবিধানের মধ্যে, সংসদের মধ্যে, গণতন্ত্রের মধ্যে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে। এর বাইরে তা যেতে দেবে না। কিন্তু আপস করা হবে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই, তিনি তারেক রহমানের এই সরকারকে যেভাবে উপস্থাপন করেছেন তার উদ্বোধনী বক্তৃতায়।”

মন্ত্রী বলেন, “আমরা জানি যেকোনও আচার-আচরণ, তার উৎস থাকে রাজনৈতিক দলের ইতিহাস ও ঐতিহ্যের মধ্যেই। এ কথা খুব কঠিন যদি পরাজিত আওয়ামী লীগ আবার এই সংসদে কোনও দিন ফিরে আসে, সে যদি দাবি করে ২৪ জুলাইয়ের গণহত্যার কথা বলা যাবে না। তাতে কিন্তু তার গা থেকে, হাত থেকে রক্তের দাগ মোছা যাবে না। ঠিক তেমনি ১১ দলীয় জোটের প্রধান দল হিসেবে জামায়াতে ইসলামীসহ তাদের সকল সহকর্মীদের মনে রাখতে হবে, তারা ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তারা অবিভক্ত পাকিস্তানের পক্ষে ছিলেন। এমনকি, তারা এই মুহূর্ত পর্যন্ত বক্তৃতায় অনেকেই বলেছেন তারা শরিয়াহ আইন কায়েম করতে চান। এই ব্যাপারে খুব পরিষ্কার একটা ধারণা থাকতে হবে।”

গত জাতীয় নির্বাচনে জামায়াতের আসন সংখ্যা নিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশসহ তার ১১ দলীয় জোটের এবারের নির্বাচনে যে জাদুকরী সংখ্যা, তা দেখে এটা একটা গবেষণার দাবি রাখে। কেননা, জামায়াতে ইসলামী বাংলাদেশ স্বতন্ত্রভাবে যতবার নির্বাচন করেছেন ততবারই পাঁচ শতাংশের মধ্যেই কিন্তু তার ভোট সীমাবদ্ধ ছিল। এবারের নির্বাচনেই তার ভোটের পরিসংখ্যানটা পরিবর্তিত হয়েছে। যে মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক ভোটাররা বাংলাদেশে নির্বাচন করতে পারে নাই, ভোট দিতে আসে নাই।”

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
৩০ এপ্রিলের পর সারা দেশে মাদক বিরোধী অভিযান
স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ এপ্রিলের পর সারা দেশে মাদক বিরোধী অভিযান
ঢাকার দুই সিটিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েছে সরকার
সংসদে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকার দুই সিটিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েছে সরকার