• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশের অতিরিক্ত আইজিসহ ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ০২:১৩ পি.এম.

পুলিশের অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৯ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং পুলিশ সুপার মো. আকতার হোসেনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (ডিসি), পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে এপিবিএনের পুলিশ সুপার, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবির পুলিশ সুপার, ডিআইজি মো. রেজাউল করিমকে নৌ পুলিশের অতিরিক্ত আইজি, ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইলে কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমকে ঢাকা পুলিশ অধিদপ্তরের ডিআইজি, পুলিশ কমিশনার মো. মজিদ আলীকে সিআইডির ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পুলিশ অধিদপ্তরের (টিআর পদে) অতিরিক্ত ডিআইজি, রাঙামাটিতে দায়িত্বরত কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, এসপি মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটের পুলিশ সুপার, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইর পুলিশ সুপার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে আরপিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্ধারিত দামে ধান ও চাল কিনবে সরকার
নির্ধারিত দামে ধান ও চাল কিনবে সরকার
সংরক্ষিত নারী এমপিরা বেতন ছাড়াও যেসব সুবিধা পান
সংরক্ষিত নারী এমপিরা বেতন ছাড়াও যেসব সুবিধা পান
বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি