• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে ডিএনসিসির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক    ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পি.এম.
নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়: ছবি-ভিওডি বাংলা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের গৌরব অর্জনকারী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘তাবিথ আউয়ালের নেতৃত্বে দেশের ফুটবল আবারও প্রাণ ফিরে পেয়েছে। একসময় দর্শকরা মাঠমুখী থাকলেও মাঝখানে সেই আগ্রহ কমে গিয়েছিল। এখন আবার মানুষ মাঠে গিয়ে খেলা দেখছে, ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে।’

তিনি আরও বলেন, দেশের খালি জায়গাগুলো যাতে অবৈধ দখলে না যায় এবং সেখানে খেলার মাঠ গড়ে তোলা যায়-এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। সিটি করপোরেশনের অধীনে থাকা মাঠগুলো ধাপে ধাপে সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হবে। 

ক্রীড়াখাতকে সবসময় অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ফুটবলসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে ডিএনসিসি কাজ করে যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম আই

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ